ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাউন্সিলর প্রার্থী স্বামী কারাগারে, ভোটের মাঠে স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরের পক্ষে এবার ভোটের মাঠে নেমেছেন তার স্ত্রী নুসরাত জাহান। স্বামীর পক্ষে ভোট চেয়ে পাঠানটুলীতে এখন থেকে প্রচার-প্রচারণা করতে যাবেন ঘরে ঘরে।

দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে এবারের চসিক নির্বাচনে পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর পদে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আব্দুল কাদের। গত ১২ জানুয়ারি পাঠানটুলী মগপুকুর পাড়ে দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে আজগর আলী বাবুল নামে একজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়ে সেদিন থেকেই কারাগারে আব্দুল কাদের।

সেই ঘটনার পর থেকে পাঠানটুলীই শুধুই নয়, পুরো চট্টগ্রামের নির্বাচনের হাওয়াও বদলে যায় অনেকটাই। ২০ জানুয়ারি পর্যন্ত একেবারেই বন্ধ ছিল কাদেরের নির্বাচনী প্রচার প্রচারণা। কাদেরের বন্ধ হয়ে থাকা প্রচারণা এগিয়ে নিতে শেষপর্যন্ত মাঠে নেমেছেন তার স্ত্রী নুসরাত জাহান।
২১ জানুয়ারি প্রথমদিনের মতো প্রচারে নামেন তিনি। শুরুর দিনেই বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। তখন ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে নুসরাতকে গ্রহণ করে নেন।

স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারে নামার বিষয়ে নুসরাত বলেন, ‘আমার স্বামীকে নির্বাচন থেকে দূরে সরাতে ষড়যন্ত্রমূলকভাবে এই হত্যা মামলায় জড়ানো হয়েছে। এ ঘটনার সময় সে একটা বাসায় অবরুদ্ধ অবস্থায় ছিল।’

তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাই ছিল তার অপরাধ। এলাকার ভোটাররা সকলেই এটা জানে। তার অনুপস্থিতিতে খালি মাঠে গোল দেওয়ার পরিকল্পনা করেছে একটা মহল। আমি সেই সুযোগ দিতে চাই না। আমার স্বামীর পক্ষে ভোটারদের উদ্ধুদ্ধ করতে মানুষের বাড়ি বাড়ি যাব।’

সূত্র: চট্টগ্রাম প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102