ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাওয়ালি অনুষ্ঠানে হামলার প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিপেটা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত

টিএসসির কাওয়ালি জলসায় হামলার প্রতিবাদে পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন আয়োজিত “ধিক্কার সমাবেশ” পুলিশি লাঠিপেটায় পণ্ড হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল চারটায় রাজধানীর শাহবাগ চত্বরে এ ঘটনা ঘটে।

টিএসসির কাওয়ালি জলসায় ছাত্রলীগের ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে ধিক্কার সমাবেশ” শীর্ষক প্রতিবাদ সমাবেশ উপলক্ষে বিকেল চারটায় শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করে ওই সংগঠনটির কর্মীরা। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধে সভা সমাবেশ নিষিদ্ধের কারণ দেখিয়ে তাদের সমাবেশ গুটাতে বলে পুলিশ। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ চালিয়ে নিতে থাকে তারা। একপর্যায়ে হামলার প্রতিবাদে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয়।

পিপলস এক্টিভিস্ট কোয়ালিশনের সংগঠক রাতুল মোহাম্মদ অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টকে বলেন, “গতকাল টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেল চারটায় শাহবাগে ধিক্কার সমাবেশের আয়োজন করি। ব্যানার খুলে দাঁড়াতেই পুলিশ আমাদের বাধা দেয়, লাঠিপেটা করে। পুলিশের হামলায় পিপলস এক্টিভিস্ট কোয়ালিশনের অন্যতম সংগঠক শিমুল চৌধুরী এবং সজীব তুষার আহত হয়েছেন।”

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, “সরকারি বিধিনিষেধ অনুযায়ী কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ। তারা সমাবেশ করতে চাইলে আমরা তাদের নিষেধ করি। তারপর তারা শাহবাগ মোড় ত্যাগ করে। কোনো ধরনের লাঠিপেটা করা হয়নি।”

উল্লেখ্য, বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে কাওয়ালি অনুষ্ঠানের হামলার অভিযোগ করে আয়োজকরা। তাদের হামলায় বেশ কয়েকজন আহত হয় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102