ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাকা ডেকে আ’লীগ নেতার আড়াই লাখ টাকা ছিনতাই, ৩ দিন পর মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মীরের বাজারে কাকা ডেকে নাসির পারভেজ (৩৩) নামে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত করে প্রায় আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার তিন দিন পর মামলা নিয়েছে পুলিশ।

নাসির পারভেজ বাদী হয়ে অজ্ঞাত ৩-৪ জন ও কিশোর গ্যাং লিডার তনয় আহমেদের (১৮) নাম উল্লেখ করে শুক্রবার মামলাটি করেন।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা পূবাইল থানার এসআই জামিল উদ্দিন রাসেদ। তিনি জানান, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আহত নাসির পারভেজ স্থানীয় ৪২নং ওয়ার্ডের শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি করমতলা এলাকার মন্নাফ মৃধার ছেলে।

অভিযুক্ত প্রধান আসামি তনয় আহমেদ (১৮) মহানগরীর ৪২ নং ওয়ার্ডের হারবাইদ মাদরাসা এলাকার আকতার হোসেনের ছেলে।

মামলা ও ঘটনা সূত্রে জানা যায়, স্থানীয় একটি কিশোর গ্যাং মঙ্গলবার দুপুর ১টার দিকে মীরের বাজার কেন্দ্রীয় মসজিদ রোডে সোহেলের মুরগী- ডিমের দোকানের সামনে থেকে নাসিরকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে মঙ্গলবার রাতে গুরুতর আহত নাসির পারভেজ বাদী হয়ে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

অভিযোগ ও ঘটনা সূত্রে জানা যায়, ওই আওয়ামী লীগ নেতা থ্রি ডায়মন্ড এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের ক্যাশিয়ার। রড, সিমেন্ট, ইট, বালু সাপ্লাই দেন স্থানীয় ক্রিসেন্ট কেমিক্যাল কোম্পানিতে। মঙ্গলবার দুপুরে ক্রিসেন্ট কেমিক্যাল থেকে বিল বাবদ উত্তোলনের ২ লাখ টাকা মীরের বাজার একটি ব্যাংকে জমা দিতে গিয়েছিলেন। কিন্তু ব্যাংকে সময় মতো পৌঁছাতে পারেননি তিনি।

জানা গেছে, ব্যাংকে টাকা জমা না দিতে পেরে ফেরার পথে বাজার করার জন্য মসজিদ রোডে ডিমের দোকানে গেলে কিশোর গ্যাংয়ের কয়েকটি ছেলে কাকা সম্বোধন করে একটু শুনুন বলে ডাক দেয়। আর পিছনে ফিরতেই ধারালো ছুরি দিয়ে আঘাত করলে নাসির পারভেজ মাটিতে লুটিয়ে পড়েন। অন্যরা তার সঙ্গে থাকা প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত নাসিরকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠান। তার হাতে ৭টি সেলাই লেগেছে।

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102