ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাজের শুরুতেই অনিয়মে স্থানীয়দের দুর্ভোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

এম.মাসুম বিল্লাহ, বরগুনা প্রতিনিধিঃ বরগুনা-বেতাগী উপজেলায় ব্রিহত্তম পটুয়াখালী বরগুনা অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (ID No- 538830) বেতাগী আঞ্চলিক প্রধান সড়ক থেকে ৬৯নং দঃ করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তার পুনর্নির্মাণ কাজের শুরুতেই ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, যেনতেনভাবে কাজ করে অর্থ লোপাট করবে সংশ্লিষ্ট ঠিকাদার। রাস্তায় মাটির কাজ ধরা থাকলেও তা না করে পূর্বের লেভেলে কাজ চলমান রয়েছে সরেজমিনে এসব অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, বরগুনা বেতাগী আঞ্চলিক মহাসড়ক থেকে কারিকর বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার দুপাশ উঁচুকরণ ও পুননির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের মে মাসে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ চলমান রয়েছে।

বেতাগী উপজেলা কাঠালতলা থেকে কারিকর বাড়ি পর্যন্ত রাস্তার দেড় কিলোমিটার অংশের ১ কোটি ১৮ লাখ টাকার রাস্তার কাজ পায় মেসার্স সিকদার কনস্ট্রাকশন।

অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক পরিচয় দিয়ে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে কাজ করছে। প্রাক্কলন অনুযায়ী সড়কটির দুপাশে দেড় ফুট উঁচু করে রাস্তা পুনর্নির্মাণের কথা।

স্থানীয় করুণা গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান অভিযোগ করেন, সড়কের এই অংশের কাজে দুই পাশে উঁচুকরণের জন্য জায়গা নেই। সড়কে উঁচু না করে রাস্তার থেকে নিচু করে কাজ চলমান রয়েছে। পুরোনো রাস্তার ওপরের অংশ থেকে নিচু হওয়ার কারণে পানিতে প্লাবিত হতে পারে নতুন রাস্তা।

স্থানীয়রা আরও জানান, আমরা এর প্রতিবাদ করলে ঠিকাদারের লোকেরা মিথ্যা চাঁদাবাজি মামলার ভয় দেখায়।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি মামুন তা অস্বীকার করে বলেন, আমি এবং যুবলীগ নেতা লিটন কাজ করছি, তথ্য জানার থাকলে কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের কোনো তথ্য দিতে আমি বাধ্য নই।

এলজিইডির বেতাগী উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, এলজিইডির কাজে কোনো অনিয়ম দুর্নীতি করার সুযোগ নেই, কাজে যদি কোনো অনিয়ম করে থাকে তাহলে তার বিরুদ্ধে চিঠি ইস্যু করা হবে। ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102