আজ ৬ জুলাই শেরপুরের ঝিনাইগাতী কাটাখালী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইগাতী উপজেলার রাঙামাটিয়া খাঠুয়াপাড়া গ্রামে বর্বরোচিত গণহত্যা ঘটায় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা।
এদিন মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার নুরুন্নবী মোহাম্মদ নাজমুল আহসান, মুক্তিযোদ্ধা আলী হোসেন, মোফাজ্জল হোসেনসহ নাম না জানা আরো অনেক সাধারণ মানুষ শহিদ হন। প্রতিবছর দিনটিকে ঘিরে থাকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।