ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শুরু আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪০ বার পঠিত

কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব শেষে কোন বিরতি না দিয়েই আজ থেকে শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। প্রথম দিনে দুটি ম্যাচ আয়োজিত হবে।

খলিফা ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি। অন্যদিকে রাত একটায় লড়বে এবারের বিশ্বকাপের হট ফেবারিট আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়া। এই ম্যাচটি হবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে।

গ্রুপ এ-র শীর্ষে থেকে শেষ ষোলো ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সেনেগাল। গ্রুপ বি থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছে যথাক্রমে ইংল্যান্ড ও আমেরিকা। গ্রুপ সি-র শীর্ষে শেষ করেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। গ্রুপ ডি-র শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ ই থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় উঠেছে যথাক্রমে জাপান ও স্পেন। গ্রুপ এফ থেকে প্রথম হয়ে পরের রাউন্ডে গিয়েছে মরক্কো। দ্বিতীয় স্থানে শেষ করেছে ক্রোয়েশিয়া। গ্রুপ জি থেকে ব্রাজিল ও সুইৎজারল্যান্ড উঠেছে শেষ ষোলোয়। আর গ্রুপ এইচ-এর শীর্ষে শেষ করেছে পর্তুগাল। দ্বিতীয় স্থানে শেষ করেছে দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপের শেষ ষোলোর সূচি:

৩ ডিসেম্বর : নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র, রাত ৯টা

৪ ডিসেম্বর : আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, রাত ১টা

৪ ডিসেম্বর : ফ্রান্স-পোল্যান্ড, রাত ৯টা

৫ ডিসেম্বর : ইংল্যান্ড-সেনেগাল, রাত ১টা

৫ ডিসেম্বর : জাপান-ক্রোয়েশিয়া, রাত ৯টা

৬ ডিসেম্বর : ব্রাজিল-দক্ষিণ কোরিয়া, রাত ১টা

৬ ডিসেম্বর : মরক্কো-স্পেন, রাত ৯টা

৭ ডিসেম্বর : পর্তুগাল-সুইজারল্যান্ড, রাত ১টা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102