ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

কাতার বিশ্বকাপে বেশ কয়েকটি অঘটন ঘটে গেছে। অন্যতম ফেভারিট ব্রাজিল, জার্মানি, স্পেন বাদ পড়ে গেছে। শেষ আটের লড়াইয়ে পর্তুগালও টিকে থাকতে পারেনি।

বিশ্বকাপের সেমিফাইনালে এবার দেখা যাবে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, মরক্কো ও ফ্রান্সকে।

প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এবার কোয়ার্টার ফাইনালে ফেভারিট দল ব্রাজিলকে হারিয়েছে ক্রোয়েশিয়া। প্রথম ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে ১-১ শেষ হয় খেলা। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া।

নেদারল্যান্ডসকেও একই কায়দায় হারিয়েছে আর্জেন্টিনা। ৯০ মিনিটে ২-২ ড্র হয় খেলা। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-৩ ব্যবধানে জেতেন লিওনেল মেসিরা।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলতে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মরক্কো ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়েছে মরক্কো। ১-০ গোলে জিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিয়েছে তারা। ফ্রান্স ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়েছে ।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে নামবে মরক্কো ও ফ্রান্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102