ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাতার বিশ্বকাপ; কানাডাকে ০-১ গোলে হারালো বেলজিয়াম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত
বিশ্বকাপে পেনাল্টি সেভ করে রেকর্ড গড়লেন থিবো কোর্তোয়া। ছবি: সংগৃহীত

বেলজিয়ামের বিপক্ষে পুরো ম্যাচে দারুণ খেলেছে কানাডা। চেষ্টা করেছেন ডেভিস-ডেভিডরা। তবে বেলজিয়ামের দুর্গ ভাঙতে পারেননি কেউ। প্রথমার্ধের মতো দ্বিতীয় হাফেও বল দখল বা আক্রমণে অনেক এগিয়ে ছিল আতিবা হাচিনসনের দল। কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে হারকেই সঙ্গী করে মাঠ ছাড়তে হয় কানাডাকে।

বুধবার দিবাগত রাতে আহমেদ বিন আলী স্টেডিয়ামে কানাডার বিপক্ষে বেলজিয়াম জয় পেয়েছে ১-০ গোলে।

ম্যাচের ১১ মিনিটে কানাডার এক খেলোয়াড়ের করা শট গিয়ে লাগে ডি-বক্সের ভিতরে বেলজিয়ামের উইঙ্গার কারেসকোর হাতে। সেখান থেকে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় কানাডা। তবে ডেভিসের নেয়া পেনাল্টি ডানদিকে ঝাপ দিয়ে রুখে দেন কোর্তোয়া। এরপর অনেকবার আক্রমণ করেছেন কানাডা। তবে প্রতিবারই দেয়াল হয়ে দাঁড়ান বেলজিয়ামের গোলরক্ষক।

প্রথমার্ধে যখন ভাবা হচ্ছিল গোলশূন্য ড্র হয়ে বিরতিতে যাবে দুই দল, ঠিক তখনই বিরতির এক মিনিট আগে গোল করেন মিচি বাতশুয়াই। টবি অ্যাল্ডারওয়েরল্ডের বল ডি-বক্সের ভিতর পেয়ে ঠাণ্ডা মাথায় বল জ্বালে জড়ান মিচি।

এরপর দ্বিতীয় হাফেও একের পর এক আক্রমণ করে যায় কানাডা। তবে ফলাফল সেই এক, ফিনিশিংয়ের অভাব। এমনই একেই পর এক আক্রমণ করেছে কানাডার খেলোয়াড়রা, আর বেলজিয়ামের ডিফেন্ডাররাও তাদের সেরাটা দিয়ে কানাডার খেলোয়াড়দের গোল বঞ্চিত করেছে। শেষ পর্যন্ত অতিরিক্ত ৫ মিনিট দিলেও, বল মাঝ মাঠেই ঘোরাঘুরি করেছে। আর জয় নিয়েই মাঠ ছেড়েছে বেলজিয়াম।

এদিকে কোর্তোয়া বিশ্বকাপে পেনাল্টি সেভ করে এক রেকর্ডে ভাগ বসিয়েছেন। থিবো কোর্তোয়াই প্রথম বেলজিয়ান গোলরক্ষক, যিনি ১৯৬৬ সালের পর কোন বিশ্বকাপে পেনাল্টি সেভ করেছেন।

গত বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা দল বেলজিয়াম। এবারের কাতার বিশ্বকাপেও হট ফেভারিট তারা। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে প্রায় ৩৬ বছর পর জায়গা পেয়েছে কানাডা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102