ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাতার বিশ্বকাপ মাতাবেন ‘দিলবারখ্যাত’ নোরা ফাতেহি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫০ বার পঠিত

বলিউডে আইটেম গার্ল হিসেবে একেক সময় একেক সুন্দরী ঝড় তোলেন। তাকে ছাড়া যেন পার্টি সং কল্পনাই করা যায় না।

এ মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে আইটেম গানে ঝলক দেখাচ্ছেন নোরা ফাতেহি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকটি সুপারহিট গানে নৃত্যের ঝলক দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যে খ্যাতি কুড়িয়েছেন এ গ্ল্যামার কুইন।

ভারত ছাড়িয়ে তার পরিচিতি ছড়িয়ে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। যার ফলে বড় এক প্রাপ্তি যোগ হতে যাচ্ছে ‘দিলবারখ্যাত’ পারফরমারের ক্যারিয়ারে।

পিংক ভিলার এক প্রতিবেদন অনুসারে, আসন্ন কাতার বিশ্বকাপ আয়োজনে নাচবেন নোরা। সে অর্থে হলিউড সেননেশন জেনিফার লোপেজ ও ‘ওয়াকা ওয়াকা’খ্যাত তারকা শাকিরার পর এবার ফিফা বিশ্বকাপে পারফর্ম করবেন এ মরোক্কান সুন্দরী।

কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে নোরার জন্য গান তৈরি করেছে ‘রেড ওয়ান’। যারা ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানও প্রযোজনা করেছি।

জেনিফার লোপেজ ‘ওলে ওলা’ শিরোনামে ২০১৪ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান গেয়েছিলেন। এর পর ‘লা লা লা’ গানটিও প্রযোজনা করেছিল ‘রেড ওয়ান’।

পিংক ভিলা বলছে, শুধু নাচই নয়; কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও হিন্দিতে গান গাইবেন নোরা। ফিফা অ্যান্থেম বা মূল সংগীতে নাচের পাশাপাশি কণ্ঠও মেলাবেন আবেদনময়ী এ নৃত্যশিল্পী।

উল্লেখ্য, জন্মসূত্রে নোরা ফাতেহি একজন মরোক্কান। কর্মজীবন শুরু করেছিলেন কানাডায়। মুম্বাইয়ে এসে ফিল্মে নিজের ক্যারিয়ার শুরু করেন নোরা।

২০১৮ সালের ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানে তার নাচ সেই সময় ইন্টারনেট দুনিয়ায় ঝড় তোলে। এর পর ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘ড্যান্স মেরি রানি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। সব গান ও নোরার নাচ দর্শকের হৃদয় কেড়ে নিয়েছে।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে ফুটবল বিশ্বকাপ। কাতারে ইতোমধ্যে ভেন্যু ও সব প্রস্তুতি চূড়ান্ত। দলগুলোও তাদের স্কোয়াড গুছিয়ে ফেলেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102