ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাতার যুবরাজের প্রাক্তন স্ত্রীর রহস্যজনক মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৫ বার পঠিত
কাসিয়া গ্যালানিও সংগৃহীত

স্পেনের মারবেলা নামের একটি রিসোর্টে কাতারি যুবরাজের সাবেক স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার (১ জুন) ধনকুবের আবদেলাজিজ বিন খলিফা আল থানির তৃতীয় স্ত্রী কাসিয়া গ্যালানিও-এর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।

কাসিয়া তার তিন কন্যাকে পাওয়ার জন্য প্রাক্তন স্বামীর সঙ্গে গত ১৫ বছর ধরে তিক্ত আইনি লড়াই করছিলেন বলে জানা গেছে।

রয়টার্স জানায়, গ্যালানিও কোনো ওষুধের ওভারডোজের কারণে মারা গেছেন।

মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় গ্যালানিও তার স্বামীকে ছেড়ে চলে যান। বিচ্ছেদের পর গ্যালানি মারবেলায় থাকলেও তার তিন সন্তান প্যারিসে তাদের বাবার সঙ্গে থাকত।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া গ্যালানিও ২০০৪ সালে ৭৩ বছর বয়সী আল থানিকে বিয়ে করেছিলেন। ১৯৯২ সালে আমিরকে ক্ষমতাচ্যুত করার অভিযোগে রাজপরিবার থেকে বহিষ্কৃত হওয়ার পর আল থানি প্যারিসে চলে যান।

ফরাসি মিডিয়া জানিয়েছে, গ্যালানিও পরিবার থেকে একা থাকার সময় হতাশা, মাদক ও অ্যালকোহলের আসক্তিতে জড়িয়ে পড়েন। তিনি সম্প্রতি বেশ কয়েক মাস হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন।

AD

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102