ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাদের মির্জাকে গ্রেফতারের দাবি হরতালকারীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪৩ বার পঠিত

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে তার কর্মী ও অনুসারীরা বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে।

শনিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার আটটি ইউনিয়নে কাদের মির্জাকে গ্রেফতারের দাবি জানিয়ে হরতালের অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

সরেজমিনে দেখা যায়, বসুরহাট থেকে বাংলাবাজার-চাপরাশির হাটের প্রধান সড়ক ও উপজেলার আট ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলো অবরোধ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘আমরা সড়ক অবরোধের কথা শুনেছি। এ ব্যাপারে দ্রুত আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

এর আগে একইদিন সকাল ৮টায় বসুরহাট বাজারের প্রেস ক্লাব কোম্পানীগঞ্জের সামনে বসুরহাট টু দাগনভূঞা সড়কে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্চের বিভিন্ন ইউনিয়নে এখনো কাদের মির্জার বিরোধী মিছিল করছে বাদল অনুসারীরা।

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল তার ব্যক্তিগত গাড়িতে আওয়ামী লীগ নেতা আলালসহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে বসুরহাট বাজারের প্রেস ক্লাব কোম্পানীগঞ্জের একটু সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে কাদের মির্জা তার ৪০-৫০জন অনুসারী নিয়ে বাজার পরিদর্শন করে আসার পথে বাদলের গাড়ির মুখোমুখি হয়। এসময় কাদের মির্জার নেতৃত্বে তার ৪০-৫০ জন অনুসারী মিজানুর রহমান বাদলের গাড়ির গতিরোধ করে তার ওপর হামলা চালায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102