ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাদের মির্জার ১৭ মার্চের কর্মসূচিতে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নেয়া বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়ে ঘরোয়াভাবে পালনের নির্দেশ দিয়েছে প্রশাসন।

সোমবার (১৫ মার্চ) নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে বসুরহাটের মেয়র কাদের মির্জাকে এমন নির্দেশনা দেয়া হয়েছে। চিঠির কপি বসুরহাট পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরে পৌঁছে দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর বলেন, ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বসুরহাট পৌরসভা বিভিন্ন কর্মসূচির অনুমতি চেয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে বাইরের জনসমাগমমূলক অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।’

চিঠিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বসুরহাট পৌরসভা কর্তৃক আগামী ১৭ মার্চ বুধবার বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে বাইরের জনসমাগমমূলক সব অনুষ্ঠান পরিহার করতে বলা হয়েছে।

চিঠিতে জেলা পুলিশ সুপার বিশেষ শাখার গত ১৪ মার্চ ২৭৪৭ নং স্মারক সূত্র উল্লেখ করে, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকাবস্থায় জাতির জনকের জন্মদিনে জনসমাগমে পুনরায় বিবাধ ও সংঘাত সৃষ্টিসহ আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হয়েছে।
অন্যদিকে একই দিনের নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের ৩৪৮৫ নং স্মারক সূত্র উল্লেখ করে, সাম্প্রতিককালে দেশে কোভিড-১৯ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম এড়িয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে অত্যাবশ্যকীয় নয় এমন জনসমাগম, সামাজিক অনুষ্ঠানাদি আয়োজনে নিরুৎসাহিত করা হয়েছে।

এ ব্যাপারে বার বার চেষ্টা করেও মেয়র কাদের মির্জার বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত গত কয়েক দিনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন সাংবাদিকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102