ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাদের মির্জা সত্য বলেছেন: জয়নাল হাজারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আবদুল কাদের মির্জার বক্তব্যগুলো সত্য বলে দাবি করেছেন ফেনীর আলোচিত সাবেক এমপি জয়নাল হাজারী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে হাজারী বলেন, মির্জা কাদের সত্য কথা বলেছেন। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যে কারণেই হোক ত্রাণ কমিটির মিটিংয়ে বলেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না, তার শাস্তি হবে। মির্জা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেননি, আপনাকে (কাদের) বা প্রধানমন্ত্রীকেও খারাপ বলেননি। তিনি দলের ভেতরে থাকা দুর্নীতিবাজদের বিচার চেয়েছেন। এই দুর্নীতিবাজরা আপনার ও নেত্রীর সুনাম নষ্ট করছেন। পাপীয়া তো দলের নেত্রী ছিলেন, সম্রাট, আরমানসহ অনেকেই অপরাধ করে আজ কারাগারে।

তিনি আরও বলেন, মির্জা প্রমাণ করেছেন বাংলাদেশে এখনও বাক-স্বাধীনতা রয়েছে, আছে সংবাদপত্রের স্বাধীনতা। আমার বিশ্বাস মির্জার বক্তব্যের কারণে বাংলাদেশের রাজনীতির দৃশ্য পরিবর্তন হয়ে গেছে।

হাজারী আব্দুল কাদের মির্জাকে বীরপুরুষ আখ্যায়িত করে সব সাংবাদিকের সমালোচনা না করার পরামর্শ দেন। তিনি বলেন, সব সাংবাদিক চাঁদা খান না। তাদের জীবনেরও ঝুঁকি রয়েছে। এ সময় ফেনীর সাবেক ডিসি সোলায়মানেরও প্রশংসা করেন হাজারী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102