ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কানাডায় ভয়াবহ দাবানল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৫৮ বার পঠিত

কানাডার নোভা স্কোটিয়া প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই সেখানে বেশ কিছু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া ১৬ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নোভা স্কোটিয়ার বৃহত্তম শহর হ্যালিফেক্সের কাছে প্রায় ১৬ হাজার ৪শ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। স্থানীয় সময় রোববার দাবানলের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় হ্যালিফেক্সের স্থানীয় প্রশাসন।

২৫০০০ হাজারের বেশি একর এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আগুনে কমপক্ষে ২৫০টি ভবন ধ্বংস হয়ে গেছে। পুরো প্রদেশ জুড়ে দুই শতাধিক দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে আশার কথা এই যে, সেখানে দাবানলের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে অনেকেই দাবানলের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে বিশাল এলাকা জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে।

সোমবার এক টুইট বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই পরিস্থিতিকে অবিশ্বাস্য ও গুরুতর বলে উল্লেখ করেন। তিনি জানিয়েছেন, ফেডারেল সরকার সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102