ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কানাডায় মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডাতেও ছড়িয়ে পড়েছে ধর্মীয় বিদ্বেষ। এই বিদ্বেষের শিকার হয়ে প্রাণ গেছে একই পরিবারের চার মুসলিম নারী-পুরুষের। তাদের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে হত্যা করা হয়। আহত হয়েছেন আরও এক শিশু। এটিকে পরিকল্পিত ও ইসলাম-বিদ্বেষী ঘটনা বলে আখ্যা দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে। এ ঘটনায় শোক প্রকাশ করে ধর্মীয় বিদ্বেষের মূলোৎপাটনের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে স্থানীয় সময় রোববার (০৬ জুন) একই পরিবারের কয়েকজন সদস্যের ওপর ট্রাক উঠিয়ে দেন এক হামলাকারী। এতে কয়েকজনের মৃত্যু হয়। আহত হয়েছেন এক শিশু, তার অবস্থা গুরুতর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই মুসলিম। তাদের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

নিহতরা হলেন- ৭৪ বছর বয়সী এক বৃদ্ধা, ৪৪ বছর বয়সী নারী, ৪৬ বছর বয়সী এক ব্যক্তি ও ১৫ বছর বয়সী কিশোরী। তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে তারা এশিয়ান।

এ ঘটনায় ২০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ঘটনাস্থলের ছয় কিলোমিটার দূরের শপিংমল থেকে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। তার নাম নাথানিয়েল ভেল্টম্যান। তিনি কানাডার নাগরিক।

লন্ডন পুলিশ বিভাগের প্রধান কর্মকর্তা স্টেফেন উইলিয়ামস বলেন, খবর পেয়েই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা তড়িৎ ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। নিহতদের সবাই মুসলিম ও তাদের হত্যা করা হয়েছে, ধর্মীয় বিশ্বাসের কারণে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় মেয়রের পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি হুঁশিয়ারি বলেন, ইসলামোফোবিয়া বা ইসলাম-বিদ্বেষের কোনো স্থান নেই তার দেশে। যে কোনো মূল্যে এই সংকট সমাধান করা হবে।

এর আগে, কুইবেক প্রদেশে ২০১৭ সালে মসজিদে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ছয়জন, আহত হয়েছিলেন বেশ কয়েকজন। সম্প্রতি ভ্যানকুভার বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102