ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কানাডায় মূল্যস্ফীতি বেড়ে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৪৩ বার পঠিত

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশে দেশে মূল্যস্ফীতি বেড়েই চলেছে। প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে হয়েছে আকাশচুম্বী। এতে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে মানুষের জীবনযাত্রার ব্যয়। এরই ধারাবাহিকতায় কানাডায়ও মূল্যস্ফীতি বেড়ে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ৪০ বছরের মধ্যে বেশি হয়। কানাডার সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, চলতি বছরের জুনে ভোক্তা মূল্যসূচক বেড়ে আট দশমিক এক শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে মূল্যস্ফীতির এই হার ছিল সাত দশমিক সাত শতাংশ। ১৯৮৩ সালের পর এটাই কানাডার মূল্যস্ফীতিতে বড় পরিবর্তন।

জানা গেছে, পেট্রোলের দাম বাড়ার কারণেই জুনের মূল্যস্ফীতি বেড়ে আকাশচুম্বী হয়েছে।

পরিসংখ্যান বিভাগটি জানায়, প্রতি ঘণ্টায় মজুরি মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়েছে। তাছাড়া গত বছরের একই সময়ে মূল্যস্ফীতির হার ছিল পাঁচ দশমিক দুই শতাংশ।

তবে কানাডার মূল্যস্ফীতি প্রায় ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হলেও এখনো যুক্তরাষ্ট্রের চেয়ে কিছুটা কম। কারণ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক এক শতাংশে, যা ১৯৮১ সালের পর সর্বোচ্চ। এদিকে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক চার শতাংশে, যা ১৯৮২ সালের পর সর্বোচ্চ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102