কানাডার টরন্টোতে বাংলাদেশি তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কানাডায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনাও করেছে হাইকমিশন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশী শিক্ষাথীরা দুর্ঘটনার কবলে পড়ার পরপরই তাদের উদ্ধার করা হয়েছে। স্থানীয় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া প্রতিটি শিক্ষার্থীদের পরিবারকে দ্রুত জানানো হয়েছে। গুরুতর আহত শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে আইসিইউতে ভর্তি ব্যবস্থা করা হয়েছে।
পরিবারের নিকট দ্রুত লাশ হস্তান্তর জন্য বাংলাদেশ এয়ারলাইনন্স এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে । ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ শিক্ষাথীদের লাশ পাঠানো হবে।
এর আগে ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িতে চারজন আরোহী ছিলেন। তারা সবাই বাংলাদেশি।এতে শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ, আরিয়ান দীপ্ত নামে বাংলাদেশী শিক্ষার্থীরা এ কবলে পড়ে নিহত হন। এছাড়াও কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।