ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান, জুমার নামাজে লাখো মুসল্লি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৩৬ বার পঠিত

প্রচন্ড শীত, ধূলা-ময়লা উপেক্ষা করে খোলা আকাশের নীচে কানায় কানায় পূর্ণ হয়েছে ইজতেমা ময়দান। ময়দানে স্থান সংকুলান না হওয়ায় তারা ময়দানের পাশে রাস্তায় সামিয়ানা টানিয়ে কোন মতে অবস্থান নিয়েছেন। রাস্তায় অবস্থান নেয়া এসব মুসল্লিরা ধূলাময়লা,শীত, টয়লেট, পানি, রান্না করাসহ ব্যাপক কষ্ট পোহাচ্ছেন।

তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন রাজধানীর কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুবায়ের। ইজতেমার ময়দানের মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ইজতেমা স্থলে হাজির হন।

ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান জনসমুদ্রে পরিণত হয়। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা সড়ক মহাসড়ক, বাসা বাড়ির ছাদে ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন চটের বস্তা ও খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। জুমার নামাজের আগে থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টঙ্গী কালিগঞ্জ সড়ক ও কামাড়পাড়া আশুলিয়া সড়কে তীব্র জানযটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হন মুসল্লি ও পথচারিরা। নামাজের পর যান চলাচল শুরু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102