ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল, মঞ্চে বিএনপির কেন্দ্রীয় নেতারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার সকাল ১১টায় শুরু আনুষ্ঠানিকভাবে শুরু হবে।সমাবেশের মঞ্চে একে একে কেন্দ্রীয় নেতারা আসা শুরু করেছেন।

এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণসহ আরও অনেকে মঞ্চে অবস্থান করছেন। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।

এর আগে ভোর থেকেই বিএনপি নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোলাপবাগ মাঠ।এছাড়া দেশের বিভিন্ন জেলা ও রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। এরই মধ্যে গোলাপবাগ মাঠ বিএনপি নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সমাবেশে আসা নেতাকর্মীদের চাঙ্গা রাখতে মাইকে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হচ্ছে এবং দলীয় ও দেশাত্মাবোধক গান পরিবেশন করা হচ্ছে।

জানা যায়, ২৬ শর্তে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য পুলিশের অনুমতি পাওয়ার পর বিকাল থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। গোলাপবাগ মাঠে হাজারো নেতাকর্মী দলে দলে প্রবেশ করেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। যারা সমাবেশস্থলে অবস্থান নেন তাদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মী। তারা সমাবেশে আসার পথে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন। নেতাকর্মীদের পদচারনায় রাত ১০টার মধ্যেই প্রায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ। নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ দেখা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102