ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কানা-খোঁড়া যাকেই মনোনয়ন দেব বিজয়ী করতে হবে: শেখ হাসিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

আগামী নির্বাচনে আওয়ামী লীগ কানা-খোঁড়া যাকেই মনোনয়ন দেবে, নৌকা মার্কায় ভোট দিয়ে তাকেই বিজয়ী করার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের ট্রেন চলাচল উদ্বোধনের পর আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

মেট্রোরেলের এ অংশের উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের নেতাকর্মীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা আমরা ঠিক করে দেবো। যাকে মনোনয়ন দেব ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। যেন আবার আমরা এই দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। এখনও অনেক উন্নয়ন কাজ বাকি, সেগুলো যেন সম্পন্ন করতে পারি। কারণ, ওই সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাসী, জঙ্গিবাদী এরা যদি আসে এ দেশকে আর টিকতে দেবে না।

তিনি বলেন, সেই জন্যই জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হতে হবে। নৌকা মার্কাই পারে স্বাধীনতা দিতে, উন্নয়ন দিতে। এই নৌকা মার্কায় ভোট দিয়ে, আমি বিশেষ করে ঢাকাবাসীদের বলবো, নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই এতো উন্নয়ন হয়েছে। সেই কথাটাই যেন তারা মনে রাখে, সেটা মনে রেখেই সকলের কাছে আহ্বান করি। আগামী নির্বাচন হবে, তফসিল হয় তো যেকোনো সময় ঘোষণা হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে, যাকেই প্রার্থী দিই, সে কানা, খোঁড়া যেই হোক, নৌকা মার্কায় ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করবেন। করবেন কি না হাত তুলে ওয়াদা করেন।

এ সময় হাজার হাজার মানুষ হাত তুলে সম্মতি জানায়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর এ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ১৪ দলের নেতা ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102