ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে প্রতিবন্ধীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

রাঙামাটির কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে নৌ বাহিনী সড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে।

পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার জানান, বহুদিন যাবৎ এলাকার একজন মানসিক প্রতিবন্ধী জঙ্গলে এবং এলাকার আশপাশে প্রায় ঘুরাঘুরি করতে দেখা যায়। রোববার ভোর ৬টায় বন প্রহরীরা ডিউটি করার সময় দেখে গভীর রাতে ওই পাগলকে বুনো আক্রমণ করে হাত, পা বিচ্ছিন্ন করে সড়কের পাশে ফেলে রাখে। পরে আমি স্থানীয় প্রশাসনকে খবর দিই।

জেলা সহকারী এসপি (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব জানান, বর্তমানে হাতির উৎপাত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বুনো হাতির দল বেঁধে ক্যাম্পের ভিতর ও আশপাশে এলাকায় ঢুকে ক্ষয়ক্ষতি করছে। এতে করে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে। এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে গেল বছর একই এলাকায় স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী হাতির আক্রমণে নিহত হয়। এনিয়ে কাপ্তাইয়ে গত ২ বছরে বুনো হাতির আক্রমণে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102