ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

রাঙামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আর্মি জোনের পাশের কাপ্তাই হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত যুবকের গায়ে সবুজ ও সাদা চেকের ফুলহাতা শার্ট ও কালো প্যান্ট পরিহিত ছিল। প্যান্টের পকেটে একটি বাটন মোবাইল ফোন ও অল্প কিছু টাকা পাওয়া যায়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন গণমাধ্যমকে জানান, আজ বৃহস্পতিবার সকালে কাপ্তাই হ্রদে একটি লাশ ভাসমান অবস্থায় দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল নয়টার দিকে হ্রদ থেকে লাশটি উদ্ধার করে।

লাশের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। এর মাধ্যমে হয়তো লাশের পরিচয় পাওয়া যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102