ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাফরুলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

রাজধানীর উত্তর কাফরুলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাসান রানা (৩০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। রবিবার (৬ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া বলেন, ‘গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

এদিকে হাসান রানার চাচাতো ভাই আশরাফুল ইসলাম জানান, উত্তর কাফরুল হাইস্কুলের পাশে একটি কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করেন তারা। ভবনের রডের ঠিকাদার ছিলেন হাসান। বিকালে ৯ তলার ছাদে গিয়ে কাজ দেখছিলেন তিনি। এ সময় হঠাৎ করে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জানা যায়, হাসান রানা নীলফামারী সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102