ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাবুল বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

কাবুল বিমানবন্দরের নিকট রবিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বাতাসে কালো ধোঁয়া উড়তে দেখেছেন। টেলিভিশন ফুটেজেও বিষয়টি প্রকাশ পেয়েছে। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজ তাৎক্ষণিকভাবে দুইজন নিহত হওয়ার খবর দিয়েছে। তবে, হতাহতের সংখ্যা বহু হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

দুইজন প্রত্যক্ষদর্শীর সূত্র ধরে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এটি রকেট হামলা হতে পারে। বিবিসি অনলাইনে এই হামলাকে রকেট হামলা বলেই উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণ হয়েছে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের একেবারে নিকটে আবাসিক এলাকায়। তবে, এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

আগে থেকেই যুক্তরাষ্ট্র এবং তালেবান সতর্ক করে দিয়েছিল যে, কাবুল বিমানবন্দরে হামলা হতে পারে। যুক্তরাষ্ট্র বলেছিল, হামলা হওয়ার ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি’ রয়েছে। তালেবান সতর্ক করে দিয়ে বলেছিল যে, বিমানবন্দরের আশেপাশে কাউকে না যেতে।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের নিকট ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সহ প্রায় ১৮০ জন নিহত হয়। ঘটনাটির দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আগামী ৩১ আগস্টের মধ্যেই বিদেশি শক্তিগুলোকে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করার জন্য ডেডলাইন বেধে দিয়েছে তালেবান। ইতোমধ্যে যুক্তরাজ্য ও তুরস্ক সহ বেশ কিছু দেশ আফগানিস্তান থেকে তাদের সব সৈন্য প্রত্যাহার করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ একেবারে শেষ পর্যায়ে। খবরে বলা হচ্ছে, আর এক হাজার বেসমারিক নাগরিককে সরিয়ে নিলে যুক্তরাষ্ট্রের বেসামরিক নাগরিকদের সরানোর কাজ শেষ হয়ে যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102