ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে যেভাবে বাঁচলেন ১৬০ জন ভারতীয় যাত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে কয়েকজন ভারতীয় ছিল। শেষ পর্যন্ত মধ্যরাতের বেশকিছু পরে তারা জানা যায়, ১৬০ জন ভারতীয় যাদের মধ্যে ১৫ জন হিন্দু এবং ১৪৫ জন শিখ, কাবুল বিমানবন্দরের বাইরে একটি গুরুদ্বারে আশ্রয় নেওয়ায় বেঁচে যান।

দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মজিন্দর সিং বৃহস্পতিবার জানান, সামান্যের জন্যই ভারতীয়দের পুরো দলটি রক্ষা পেয়েছে।

তিনি টুইটে জানান, যেখানে আজকে কাবুল বিস্ফোরণ হল, একদম সেখানেই একদিন আগে ভারতীয়রা অবস্থান করছিলেন।

তিনি বলেন, আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আমাদের এই ভয়াবহ বোমা হামলা থেকে রক্ষা করার জন্য।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে পতাকা অর্ধনমিত ও কিছু সময়ের জন্য নীরবতা পালন করে হোয়াইট হাউসে উপস্থিতরা। এরপর দুঃখভারাক্রান্ত বাইডেন বলেন, ‘কে এই ঘটনা ঘটিয়েছে তা অজানা নয়। আমরাও প্রতিক্রিয়াশীল হব, যখন আমাদের সময় আসবে। ক্ষমা করব না, আমরা এই হামলার কথা ভুলেও যাব না। হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করব এবং কঠোর প্রতিশোধ নেব।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘জঙ্গিরা জিতবে না, এই লড়াইয়ে আমরাই জিতব। কারণ আমরা তাদের ভয় পাই না। ওরা আমাদের কিছুই করতে পারবে না। এর আগেই আমরা সেনাদের সেখান থেকে সরিয়ে আনব।’
বাইডেনের এই প্রতিশোধ নেওয়ার কথা জানানোর আগে সৈন্য সরিয়ে নেওয়া যিনি দেখভাল করছেন সেই গেন ম্যাককেঞ্জি বলেন, ‘আফগান ও মার্কিন সেনা নিহতের ঘটনায় আমরা শোকাহত। দ্রুতই আমরা সেনা সরিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার সরানোর কথা ছিল প্রায় ৫০০০ সৈন্য।’
আরও পড়ুন: তালেবানকে পর্যবেক্ষণ করছে রাশিয়া

কথা রয়েছে ৩১ আগস্ট প্রায় সব মার্কিন সেনা আফগানিস্তান ছাড়বে। তার আগে মার্কিনিদের মতো অনেক আফগানিস্তানিও দেশ ছাড়তে চান। এরই মধ্যে লোকজনকে সরিয়ে নিতে ব্যাপক কর্মযজ্ঞের মধ্যেই সম্ভাব্য হামলার সতর্কতা জারি করেছিল পশ্চিমা দেশগুলো। বিমানবন্দর এড়িয়ে চলতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে বেশ কয়েকটি দেশ। এক কর্মকর্তা বলেন, সেখানে আত্মঘাতী হামলার ঝুঁকি রয়েছে। এর আগে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সেখানে না যেতে নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্রদেশগুলো। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট হামলা চালানোর হুমকি দেওয়ায় এই সতর্কতা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের হিসাব মতে, ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত ৮২ হাজারের বেশি মার্কিন ও আফগান নাগরিক কাবুল ছাড়তে সক্ষম হয়েছে। এখনো আফগানিস্তান ছাড়ার অপেক্ষায় আছেন ১০ হাজারের বেশি মানুষ। যতই দিন গড়াচ্ছে ততই আফগানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। উত্তাল আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া অব্যাহত রেখেছে মেক্সিকো, লিথুয়ানিয়াসহ বিভিন্ন দেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102