ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ সদস্য মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার (১১ই এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন (৩৫) নরসিংদী সদর উপজেলার পাঁচদোনর নেহাব গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে ও নারায়ণগঞ্জ সিআইডি পুলিশে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচদোনা থেকে ভাতিজাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন।

এসময় মহাসড়কের সাহেপ্রতাপে পৌছলে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই পুলিশ সদস্য তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়। এসময় আহত হয় অপর আরোহী ইসমাইল হোসেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এছাড়া আহত অপর সহযোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। একাধিক কাভার্ডভ্যান আটক করে চিহ্নিত কারার চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102