ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই এনজিও কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানসহ চালককে পুলিশ আটক করেছে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে সেফায়েত উল্লাহ সালমান (২৭) এবং রূপগঞ্জ উপজেলার ভুলতা পাচাইখা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রকি মিয়া (২৫)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজামান জানান, রাতে সেফায়েত উল্লাহ সালমান ও রকি মিয়া কাঁচপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ডভ্যানের চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সেবায়েত উল্লাহ সালমানের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রকি মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে তিনি মারা যান। নিহত সালমান ও রকি একই এনজিও প্রতিষ্ঠানে কাজ করতেন। তবে এনজিও প্রতিষ্ঠানটির নাম জানা যায়নি বলে হাইওয়ে থানার ওসি জানিয়েছেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর অভিযুক্ত কাভার্ডভ্যানটি জব্দসহ চালক মিজানুর রহমানকে (২৫) আটক করা হয়েছে। নিহত সেবায়েতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অপরদিকে ঢাকায় পঙ্গু হাসপাতালের মর্গে রকি মিয়া মরদেহ রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102