ads
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কামরাঙ্গীরচরে নৌকাডুবিতে ২ মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪২ বার পঠিত

ঢাকার কামরাঙ্গীরচরের হুজুরপাড়া ঘাটে নৌকাডুবিতে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- রেখা (২৯) ও সানজিদা (৮)।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (১ নভেম্বর) সকালে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা ১১ জন যাত্রী নিয়ে নৌকাটি কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, সকাল ৯টার দিকে হুজুর ঘাটে নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম যায়। সেখানে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া শীতল (২৭) ও শফিকুল (৭) নামে আরও দুজন নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি। তাদের উদ্ধারে কাজ চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় তাদের বাসা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102