ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারবারিরা মাদক ছাড়বে, নয়তো নীলফামারী: পুলিশ সুপার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৯ বার পঠিত

নীলফামারীর নবাগত পুলিশ সুপার গোলাম সবুর বলেছেন, মাদকের প্রতি আমাদের জিরো টলারেন্স। মাদক কারবারি বা মাদকের সঙ্গে জড়িতরা মাদক ছাড়বে, নয়তো নীলফামারী ছাড়বে। এ জেলায় মাদকের কোনো স্থান নেই।

শনিবার (১৫ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, জেলায় রাস্তায় যানবাহনে চাঁদাবাজিসহ কোনো স্থানে চাঁদাবাজি হলেই গ্রেফতার করা হবে। চাঁদাবাজি করলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, নীলফামারীতে সড়ক নিরাপদ করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে ফুটপাত দখলমুক্ত করা হবে। এছাড়া জুয়া, মাদক ও সব ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে একদম কঠোর।

এসময় তিনি সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়ের সময় অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক উজ্জ্বলসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102