ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাগারে দাঙ্গার পর একুয়েডরে মুক্তি পাচ্ছে দুই হাজার কয়েদি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৬ বার পঠিত

দক্ষিণ আমেরিকার দেশ একুয়েডর দুই হাজার কয়েদিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে। মূলত কারাগারগুলোতে কয়েদিদের উপচে পড়া ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি সপ্তাহে দেশটির অন্যতম বৃহত্তম একটি কারাগারে প্রাণঘাতী দাঙ্গার পর এ ঘোষণা দিল দেশটি।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশটির এসএনএআই কারা কর্তৃপক্ষের পরিচালক বলিভার গার্জন জানান, বয়স্ক এবং নারী বন্দীদের পাশাপাশি প্রতিবন্ধী এবং মারাত্মক অসুস্থ কয়েদিরা মুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

গার্জন বলেন, দেশের কারাগারগুলো বর্তমানে প্রায় ৩৯ হাজার বন্দীর আবাসস্থল। তিনি আরও বলেন, মঙ্গলবারের দাঙ্গা ছিল মূলত ‘সংগঠিত অপরাধ গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই’।

এর আগে গত মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াইকিলের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরালে কারাবন্দীদের দাঙ্গায় কমপক্ষে ১১৮ বন্দি নিহত এবং ৭৯ জন আহত হয়।

কারাগারে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছয় জনের শিরশ্ছেদ করা হয়েছে। একুয়েডরের ইতিহাসে কারাগারের সহিংসতার সবচেয়ে মারাত্মক ঘটনা এটি।

মঙ্গলবারের দাঙ্গার পর স্বজনদের খবর নিতে বহু মানুষ কারাগারটির সামনে ভিড় করে এবং কারাবন্দীদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহিতা দাবি করে। সরকার কারাগারটির চারপাশে সামরিক উপস্থিতি জোরদার করে।

নিহত ও আহত বন্দিদের পরিবারগুলোকে রাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গিয়ারমো লাসো।

উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারিতে একুয়েডরের আরেকটি কারাগারে দাঙ্গায় অন্তত ৭৯ জন এবং জুলাইতে আরেকটিতে অন্তত ২২ জন নিহত হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102