ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাগারে বন্দি নিখোঁজ: জেলার ও ডেপুটি জেলার প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

চট্টগ্রাম কারাগারে বন্দি নিখোঁজের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া, দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে খুলনার ডিআইজি প্রিজন্স মোহাম্মদ সগিরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সকালে এ তথ্য নিশ্চিত করে কারা মহাপরিদর্শক জানান, কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে বন্দি নিখোঁজের ঘটনায় শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানায় বাদী হয়ে মামলা করেন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।

নিখোঁজ বন্দি ফরহাদ হোসেন রুবেল, নগরীর সদরঘাট থানার হত্যা মামলার আসামি। তার বাড়ি নরসিংদীতে। গত ৯ই ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে রাখা হয়েছিলো তাকে। শনিবার নিয়মিত বন্দি গণনার সময় তার কারাগারে না থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

এ ঘটনার পর কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে কারা অভ্যন্তরে দাঙ্গা পুলিশ দিয়ে তল্লাশিও চালানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102