ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিয়েছে জালিস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে অস্ত্র মামলার ৫ আসামি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

এরমধ্যে জালিস মাহমুদ নামে একজন বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে কারাগারেই বসেই পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা দিয়েছেন।

অপর ৪ পরীক্ষার্থী ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নেবে।
জালিস রামগঞ্জ উপজেলার সাউদেরখিল গ্রামের বাসিন্দা ও রামগঞ্জ মডেল কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী।

অন্যরা হলেন উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ তাইয়ুব, হাতিপুরের ইফতেখার আহমেদ ফয়সাল, দরবেশপুর গ্রামের তাহমুন হোসেন মামুন, নোয়াগাঁওর ফজলে রাব্বি। তারা একই কলেজের মানবিক বিভাগের ছাত্র।

লক্ষ্মীপুর কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, ছয়জন পরীক্ষার্থীই অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি। এরমধ্যে একজন সকালে পরীক্ষায় বসেছে। জেল কোড নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষা হয়েছে। বাকিরা ৫ ডিসেম্বর পরীক্ষায় অংশ নেবে।

রামগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে ২৭ নভেম্বর দিনগত রাতে র‍্যাব-পুলিশ যৌথ টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য ভাদুর গ্রামের যুগী বাড়িতে অভিযান চালানো হয়। এতে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সিদ্দিকী জীবন, ছাত্রলীগ নেতা পিজু ও ওই ৫ পরীক্ষার্থীসহ ৩১ জনকে একটি এলজি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অস্ত্রসহ আটক ৩১ জনের বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে এজাহার দাখিল করা হয়। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102