ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাগারে মাওলানা ইকবালের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও আলেমদের মুক্তির দাবী বাবুনগরীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ কারাগারে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার নেতা মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সংগঠনটির আহবায়ক আল্লামা জোনায়েদ বাবুনগরী।

আজ ২১ মে শুক্রবার সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতিতে হেফাজতের আহবায়ক এসময় মাওলানা ইকবালের মৃত্যুর কারণ বের করতে সুষ্ঠু তদন্তেরও আহবান জানান। আল্লামা বাবুনগরী বলেন, মাওলানা ইকবাল হোসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়া হয়েছিল।

রিমান্ডে অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয়। আমরা জানতে পেরেছি, অসুস্থ হওয়ার পরও সঠিক সময়ে তাকে যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়নি। কারাবন্দি অবস্থায় গতকাল হসপিটালেই তাঁর মৃত্যু হয়েছে। মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি আরো বলেন, কারাবন্দি অবস্থায় অসুস্থ হলে কয়েদিকে যথাযথ চিকিৎসা সেবা দেয়ার বিধান রয়েছে।

মাওলানা ইকবাল হোসেনকে যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান করছি। আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, গ্রেপ্তার হওয়া ওলামায়ে কেরামের মধ্যে অনেক বয়োবৃদ্ধ আলেম রয়েছেন। তাদের মধ্যে অনেকেই কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পেয়েছি। অসুস্থ হওয়া ওলামায়ে কেরাম সহ এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া সকল আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

তিনি বলেন, মাওলানা ইকবাল হোসেন হেফাজতে ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন দায়িত্বশীল ছিলেন। কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করা ইসলামের জন্য তাঁর এ ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে, ইনশাআল্লাহ। মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি আল্লাহ তায়া’লা তাঁর সকল দীনি খিদমাতকে কবুল করুন, ক্রুটি বিচ্যুতি ক্ষমা করে জান্নাতে উঁচু মাকাম দান করুন এবং পবিবারকে সবরে জামিল দান করুন, আমিন।

©mzamin

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102