ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাগারে হঠাৎ অজ্ঞান কয়েদি, হাসপাতালে নিতেই মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শনিবার রাতে কয়েদি ইব্রাহিম বিশ্বাসের মৃত্যু হয়েছে। ইব্রাহিম যশোর কোতোয়ালি থানার তুলানূরপুর এলাকার আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে।

কারাগারের ডেপুটি জেলার মো. দেলোয়ার জাহান বলেন, রাত ১টা ১৯ মিনিটে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ইব্রাহিম বিশ্বাস। পরে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের জ্যেষ্ঠ সুপার গিয়াস উদ্দিন জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানার চোরাচালান মামলায় গ্রেফতার হয়ে ২০১৭ সালের ২৩ ডিসেম্বর আদালতের মাধ্যমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জ্যেষ্ঠ সুপার গিয়াস উদ্দিন আরও বলেন, দীর্ঘদিন ধরেই ইব্রাহিম হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে এ বছরের ১৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট চিকিৎসা নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102