ছাতক পৌরসভা যুবদলের আহবায়ক সুনামগঞ্জ জেলা যুবদলের সহশিল্প বিষয়ক সম্পাদক, দক্ষিণ বাগবাড়ী রাসুল সৈনিক ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, আলো রক্তদান কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, কারাবন্দী নেতা মোঃ খায়ের উদ্দিন এর পক্ষ থেকে ২০ মে শুক্রবার ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শামীম চৌধুরী, সোহেল আহমদ, ইমরান হাসান, আবিদ, জাকারিয়া আবেদিন , মাহফুজুর রহমান তুহিন, জিসান মাহমুদ, মান্না, ফয়েজ উদ্দিন, মুরাদিল মুরছালিন মুরাদ, মিঠু, রিপন, অমর, রুহান, মবিন, মতিউর, ফারহান, রিয়াদ, আকাশ, হাবিব সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।

গত কয়েকদিনের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর কারণে ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডের শতাধিক পরিবার পানিবন্ধী হয়ে পড়েছেন। তিনি জানান, অতীতে যেমন করে ৫নং ওয়ার্ডবাসীর পাশে সবসময় ছিলাম, ইনশাআল্লাহ্ আগামী দিনেও ওয়ার্ডবাসীর পাশে থাকবো ।
বন্যার পরিস্থিতি মোকাবেলায় সকল বিত্তশালীকে সহ সকল স্তরের মানুষ কে সহায়তায় এগিয়ে আসতে আহবান করেন। দলমত নির্বিশেষে অসহায় গরিব দুঃখী হতদরিদ্র মেহনতী মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ জানান।।