ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরল বাংলাদেশি ২৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরল বাংলাদেশি ২৪ নাগরিক। মঙ্গলবার সকালে, টেকনাফের বিজিবির-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে যায়।

বিজিবি জানায়, মঙ্গলবার সকালে টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি মিয়ানমার যায়। এরপর মিয়ানমারের অভ্যন্তরে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টের মংডুতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন ৪ নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পুলিশ লে. কর্নেল জো লিং অং।

পতাকা বৈঠকের পর বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গমনের অপরাধে বিজিপি কর্তৃক ধৃত কারাগারে সাজাভোগ ২৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর ২টায় দিকে বাংলাদেশ প্রতিনিধি দল ২৪ জনকে নিয়ে টেকনাফ জেটিঘাটে ফেরত আসে। কারাভোগ শেষে ফেরত আসা বাংলাদেশি ২৪ জন নাগরিকের মধ্যে টেকনাফের ১২ জন, রাঙামাটির ৮ জন, বান্দরবানের ৩ জন ও রাজশাহীর ১ জন।

কোয়ারেন্টিন শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102