ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারিনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

‘প্রেগন্যান্সি বাইবেল’ লিখে বিপাকে কারিনা কাপুর খান। মাতৃত্বের সফরকে নিজের মতো করে কলমবন্দি করেছেন কারিনা, সেই বইয়েরই তিনি নাম দিয়েছেন ‘প্রেগন্যান্সি বাইবেল’। দিন কয়েক আগেই এই বইয়ের কভার সামনে এনেছিলেন নবাব ঘরনি। কিন্তু প্রকাশ্যে আসবার পর থেকেই এই বই ঘিরে নানান বিতর্ক দানা বাঁধছে।

এবার এক খ্রিস্টান ধর্মীয় সংগঠনের তরফে এই বইয়ের নাম নিয়ে আপত্তি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে মহারাষ্ট্রের বীড শহরে কারিনার ও আরও দুজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে অভিযুক্ত তিনজনের নামেই। আলফা ওমেগা খ্রিস্টান মহাসঙ্ঘের সভাপতি আশিস শিন্দে বীডের শিবাজি নগর পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের প্রতিলিপিতে বলা হয়েছে, কারিনা কাপুর খান এবং অদিতি শাহ ভিমজানির লেখা এই বইয়ের নামের সঙ্গে পবিত্র ধর্মগ্রন্থ ‘বাইবেল’ শব্দ জুড়ে থাকায় তা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য অবমাননাকর। ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ইচ্ছাকৃতভাবে কোনও বিশেষ জাতি বা সম্প্রদায়ের মানুষের আবেগে আঘাত হানা) ধারা অনুযায়ী অভিযোগ দায়ের হয়েছে কারিনা, এই বইয়ের সহ-লেখিকা অদিতি এবং প্রকাশকের নামে। পুলিশের তরফে এই অভিযোগ জমা পড়বার খবর নিশ্চিত করা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102