ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারো নামে হচ্ছে না পদ্মা সেতু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৭ বার পঠিত

পদ্মা সেতু কারো নামে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ‌বেলা সা‌ড়ে ১১টার দি‌কে পদ্মাসেতুর উদ্বোধ‌নের তা‌রিখ ও নামকরণের সারসংক্ষেপ নিয়ে গণভবনে যান ওবায়দুল কাদের। বেলা একটার দি‌কে বে‌রিয়ে গণভব‌নের সাম‌নে সাংবা‌দিক‌দের এসব তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের সময় দি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী। শেখ হা‌সিনার না‌মে পদ্মা সেতুর নামকর‌ণের প্রস্তাব করে‌ছিল সেতু বিভাগ। সেই সারসং‌ক্ষে‌পে সই ক‌রেন‌নি প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, যারা বেশি বিরোধিতা করেছে তাদের আগে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বহুমুখী পদ্মা সেতু নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। কিন্তু শেখ হাসিনা দৃঢ়তায় শেষ হয়েছে সেতু নির্মাণের কাজ। এখন অপেক্ষা উদ্বোধনের। আগামী জুন মাসে সেতু উদ্বোধনের কথা শোনা গেলেও কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিতে পারবেন সে নিয়ে ছিল ধোঁয়াশা। তবে সবকিছু ছাপিয়ে আগামী ২৫ জুন খুলে দেওয়া হচ্ছে পদ্মা সেতু।

প্রসঙ্গত, গত এপ্রিলে সংসদে প্রধানমন্ত্রী জানান, ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন পদ্মাসেতু ২০২২ সালের শেষ নাগাদ চালু করতে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে। এ বক্তব্যের পর প্রশ্ন তৈরি হয়, জুনে নাকি ডিসেম্বরে সেতু চালু হবে।

প্রকল্প সূত্র জানিয়েছে, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর দুই পাশে ১২ দশমিক ৩ কিলোমিটার রেলিং স্থাপন করা হবে তিন ফুট উঁচু দেয়ালের ওপর। সেতুর দুই প্রান্তে তিন দশ‌মিক ১৫ কি‌লো‌মিটার ভায়াডাক্টে আরও ৬ দশমিক ৩ কিলোমিটার রেলিং স্থাপন করা হবে।

সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ করা হচ্ছে প্রায় ৪০ হাজার কোটি টাকায়। দ্বিতল পদ্মা সেতুর লোয়ার ডেক বা নিচতলায় চল‌বে ট্রেন। লোয়ার ডে‌কে রেললাইন স্থাপ‌নের কাজ শুরু হ‌বে আগামী জুলাই‌য়ে। ১১ হাজার কোটি টাকায় পদ্মা সেতু হয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102