ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারো ফিটনেস নিয়ে আপস করা হবে না : কোহলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত উইকেট নিয়ে নজরে এসেছিলেন নির্বাচকদের। কিন্তু কনুইয়ের চোটের জন্য সেবার যাওয়া হয়নি অস্ট্রেলিয়া।

ফের সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের ১৯ জনের দলে রেখেছিলেন তাকে। এবার ইয়ো ইয়ো পরীক্ষায় ফেল করে সেই সুযোগ হারালেন বরুণ। যে ঘটনায় বেশ ক্ষুব্ধ বিরাট কোহলি।

ভারত অধিনায়ক বলেন, ‘প্রত্যেকের বোঝা উচিত যে ভারতীয় দল একটা নিয়মে চলে। কেউ সেই নিয়মের ঊর্ধ্বে নয়। ফিটনেসের চূড়ায় থাকা জরুরি। সেই জন্যই ভারতীয় দল সারা বিশ্বে সফল। আমরা আশা করব দলে সুযোগ পেতে হলে সেই নিয়ম মেনে চলতে হবে। কোনো রকম আপস করা হবে না এই বিষয়ে।
কোহলির ইঙ্গিত যে বরুণের দিকে তা বুঝতে অসুবিধা হয়নি কারোই। বরুণের আগে ইয়ো ইয়ো পরীক্ষায় ফেল করেছিলেন অম্বাতি রায়ডু, মোহম্মদ শামি ও সঞ্জু স্যামসনদের মতো ক্রিকেটাররা। তবে পরবর্তী সময় পরীক্ষায় পাস করে দলে জায়গা করে নিয়েছিলেন তারা।

সূত্র : আনন্দবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102