ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কার্নিসে ঝুলে থাকা ছাত্রকে গুলি করা এসআই চঞ্চল আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৪১ বার পঠিত

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা ছাত্রকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে আটক করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট তাকে আটক করে। বর্তমানে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

প্রাপ্ত তথ্য মতে, ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরা থানার পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনে পুলিশের গুলিতে টিকতে না পেরে ছেলেটি একটি নির্মাণাধীন ভবনের চারতলা ভবনে আশ্রয় নেয়। চারতলার ছাদের সাইড দিয়ে নেমে তিনি নিজেকে লুকানোর চেষ্টা করেন। কিন্তু তাকে দেখেই দুই পুলিশ গুলি করে।

ছাত্র-জনতার আন্দোলনের পর ৭ নভেম্বর এসআই চঞ্চল সরকার দীঘিনালা থানায় যোগ দেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ওই এসআই।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং খাগড়াছড়ি জেলা পুলিশ তাকে আটক করে। আটকের পর রাতেই তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102