ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে দুই শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে ঘুমের মধ্যে দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাটলি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটলি এলাকার সুলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম (৩৫) ছেলে মো. হোসেন (০১) মেয়ে মাহিমা আক্তার (০৪)।

পুলিশ জানায়, হারুন মিয়া নেত্রকোণা এলাকার বাসিন্দা। জগন্নাথপুর উপজেলায় পাটলি সুলেমানপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতেন। বৃহস্পতিবার হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে ঘরে পাশে থাকা গাছটি ঘরের উপর পড়ে গেলে ৩ জনেরই মৃত্যু হয়। তাদের বাবা হারুন মিয়া পাশের রুমে ঘুমে ছিলেন। পরে তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভোরে ঝড়ে গাছ ভেঙে ঘরে পড়ায় চাপা পড়ে একি পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় আছে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102