ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালবৈশাখী ঝড়ে সারাদেশে ৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২২ বার পঠিত

কালবৈশাখী ঝড়ে সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের দুজন এবং কুমিল্লা ও লক্ষ্মীপুরে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) কালবৈশাখী ঝাড়ে ওই ৪ জন মারা যায়।

প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ি:

চট্টগ্রাম:

কালবৈশাখীর কারণে চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরা থেকে ২০ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট সন্দ্বীপের কাছে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এ ঘটনায় এক কিশোরী গুরত্বর আহত হন। পরে তাকে স্থানীয় স্বর্ণদীপ হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এদিকে ফটিকছড়ির কাঞ্চননগরে গাছচাপায় মারা গেছেন রিনা আক্তার নামে এক নারী।

কুমিল্লা:

কুমিল্লায় বৈশাখী ঝড়ে অটোরিকশার ওপরে গাছ পড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) সকালে জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার শলফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মিয়া বাঙ্গরা থানা এলাকার খোশঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আহতরা হলেন, চালক সবুজ ও যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান।

জানা যায়, সিএনজি চালিত অটোরিকশা করে রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিল চালকসহ পাঁচজন। এ সময় শলফা এলাকায় আসলে ঝড়ের কারণে একটি গাছ তাদের সিএনজি চালিত অটোরিকশার ওপরে পড়ে। পরে স্থানীয়রা আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মিয়াকে মৃত ঘোষণা করে। বাকি আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে ঝড়ো হাওয়ায় নারিকেল গাছের নিচে চাপা পড়ে রুহুল আমিন (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন মধ্য কেরোয়া গ্রামের মাঝি বাড়ির মৃত শফি উল্লাহর ছেলে।

নিহত বৃদ্ধের ছেলে বিল্লাল হোসেন বলেন, আনুমানিক সকাল আটটার দিকে রুহুল আমিন বাড়ি থেকে বের হয়ে বাড়ি সংলগ্ন দোকানে যান। হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ি আসার পথে পাঞ্জেগানা মসজিদের সামনে পাকা সড়কে আসলে হঠাৎ নারিকেল গাছের নিচে চাপা পড়েন। এ সময় গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ইসমত জেরিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুকে অতিরিক্ত চাপে তিনি মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102