ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালাইয়ে কিশোরের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

জয়পুরহাটের কালাইয়ে রিপন হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মাদারপুর গ্রামের পাশর্^বর্তী মাঠের আলু ক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিপন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

(ওসি) সেলিম মালিক জানান, রিপন ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারের অটোরিকশা ও ভ্যান গ্যারেজে শ্রমিকের কাজ করত। বৃহস্পতিবার রাতে সে বাড়ি থেকে খাবার খেয়ে গ্যারেজে আসার পর সেখান থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর গ্যারেজে ফিরে যায়নি। শুক্রবার দুপুরে কৃষকরা মাঠে কাজ করতে এসে আলু ক্ষেতে এক কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

ওসি আরো জানান, কোন অটো ছিনতাইকারী চক্র আরোহী সেজে অটোরিকশাসহ রিপনকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে তাকে শ^াস রোধ করে হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রেখে অটো রিকশাটি ছিনতাই করে নিয়ে যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102