ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালিয়ায় সহিংসতায় নারীসহ আহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউপি নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বী দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনোত্তর ব্যাপক সহিংসতা হয়েছে। এতে পরাজিত সদস্য প্রার্থী ও নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় নবনির্বাচিত সদস্য প্রার্থীরসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে, দুইটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের মহিষখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার অনুষ্ঠিত পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদে সাখাওয়াত মণ্ডল (টিউবওয়েল প্রতীক) ও বুলু শেখ (বল প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণের পর সাখাওয়াত মণ্ডল (টিউবওয়েল প্রতীক) নির্বাচিত হন। এরপর বিজয় মিছিল করলে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পরাজিত সদস্য প্রার্থী বুলু শেখ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সংবাদ পেয়ে কালিয়া থানার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ প্রসঙ্গে কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে অটজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102