ads
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালীগঞ্জ থেকে নিখোঁজ দুই বোন মহানগর থেকে উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

গাজীপুরে কালীগঞ্জের বাড়ি থেকে কিশোরী দুই চাচাতো বোন নিখোঁজের ৫ দিন পর বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে জেলা শহরের বিলাশপুর এলাকার একটি কারখানার সামনে থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলো- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানী গ্রামের মিলন মাঝির মেয়ে তানজিলা আক্তার (১৭) ও মিলনের ভাই মুজিবুর রহমানের মেয়ে ফারজানা আক্তার দীনা (১৫)।

কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান ও স্বজনরা জানান, গত ৩১ জুলাই রাগ করে কালীগঞ্জের বাড়ি থেকে বের হয় দুই চাচাতো বোন তানজিলা ও ফারজানা। এরপর থেকে তারা নিখোঁজ হয়। স্বজনরা ৫দিন ধরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান মিলেনি। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়। পুলিশ একটি মোবাইল ফোন নম্বরের সূত্রধরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ দুইবোনের সন্ধান চালায়। বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর বিলাশপুরে একটি কারখানার সামনে অভিযান চালিয়ে ওই দুই বোনকে উদ্ধার করে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যায় উদ্ধারকৃতদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102