ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালো টাকা ও সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে বিদ্রোহী প্রার্থী: আ’লীগ প্রার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৫ বার পঠিত

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমানের বিরুদ্ধে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনসহ সন্ত্রাস, অবৈধ কালো টাকা ও সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল (আনারস প্রতিক)।

১৫ অক্টোবর শনিবার দুপুরে শহরের চক বাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চন্দন কুমার পাল বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হুমায়ুন কবীর রুমান দলীয় পদ হারানোর পর থেকেই তার মোটরসাইকেল প্রতিকের পক্ষে ভোটারদের নানাভাবে প্রভাবিত করতে ভয়-ভীতি প্রদর্শনসহ কালো টাকার প্রলোভনে প্রলুব্ধ করে আসছেন। শুধু তাই নয়, তার নির্বাচনী প্রচারণায় ও সভা-সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উস্কানিমূলক কথাবার্তা বলছেন।

এছাড়া হুমায়ুন কবীর রুমান ও তার লোকজন ভোটারদের ডেকে নিয়ে ভোট প্রদানের জন্য কোটি কোটি কালো টাকা বিতরণ করেছেন। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিক দফায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদস্য সচিব ফখরুল মজিদ খোকন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার বলেন, ‘আনারস প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পালের অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সতর্ক করা হয়েছে’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102