ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাল থেকে শুরু জিম্বাবুয়ে টেস্ট, অনিশ্চিত তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

একমাত্র টেস্টে বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। ক্রিকেটের বনেদি ফরম্যাটে সাফল্যের দেখা পাওয়ার মিশন টিম টাইগারদের। তামিম ইকবালকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও কেটে গেছে মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কা।

আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো কাটছে না বাংলাদেশের। আরও নির্দিষ্ট করে বললে টেস্ট ক্রিকেটে। যার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনো ম্যাচ না জিতে তলানিতে থেকে শেষ করেছে টাইগাররা। শুধু তাই নয়, এই ফরম্যাটে পারফরম্যান্সের সামগ্রিক গ্রাফটাও নিম্নমুখী। ১২৩ ম্যাচে মাত্র ১৪ জয়ের বিপরীতে হার ৯২টিতে।

দীর্ঘ বিরতির পর পূর্ণাঙ্গ স্কোয়াড পাচ্ছে বাংলাদেশ। সাকিব আল হাসান একাই বাংলাদেশের শক্তি বাড়িয়ে দেন কয়েক গুন। ব্যাট হাতে নিয়মিত ব্যর্থতার পর প্রস্তুতি ম্যাচে রানে ফেরা স্বস্তির কারণ। আঙুলের ইনজুরি কাটিয়ে ফিরছেন মুশফিকুর রহিমও। তবে তামিম ইকবাল পুরোপুরি ফিট না হওয়ায় ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হতে পারেন সাদমান ইসলাম।

জিম্বাবুয়ের পেস বান্ধব উইকেটে অন্তত তিন পেসার খেলানোর সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে স্পিন ডিপার্টমেন্টে নাইম হাসান, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম থেকে বেছে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে।

ঘরে-বাইরে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের বৃত্ত ভাঙার লক্ষ্য টাইগারদের। শেষ দশ ম্যাচে ৯ পরাজয়ে টেস্টের বিবর্ণ চিত্রটা ফুটে ওঠে। দুই বছর আগে একমাত্র জয়টা অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষেই। যদিও ঘরের মাঠে ঐ সিরিজের প্রথম ম্যাচ হেরেছিলো মুমিনুলের দল। এবারে অ্যাওয়ে ম্যাচ বলে চিন্তাটা আরও বেশি।

জিম্বাবুয়ের মাঠে ৭ ম্যাচে মাত্র একটাই জয়। সেটা ৮ বছর আগে শেষ সফরের শেষ টেস্টে। সবমিলিয়ে ১৭ টেস্টে সমান সাতটি করে জয় দুই দলের। ড্র বাকি তিন ম্যাচ। তবে শত ব্যর্থতার মাঝেই ঘুরে দাঁড়ানোর সুযোগ। কারণ প্রতিপক্ষ জিম্বাবুয়ে। রাজনৈতিক, অর্থনৈতিক টানাপোড়েনে যে দল এখন সমৃদ্ধ ইতিহাস সর্বস্ব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102