ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাল সড়ক পথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার টুঙ্গিপাড়ায় যাবেন।

সকাল ১১ টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

দলীয় সূত্রে জানাগেছে, এ সফরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি পদ্মা সেতু হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া যাবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর এ সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁর এ সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102