ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মো. জাহাঙ্গীর আলম (৪২) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) রাতে সকাল ১০টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর গাজীপুর মহানগরীর টঙ্গী দত্তপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১(১০)২০ নং মামলায় এ কারাগারে বন্দি ছিলেন জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার রাতে হঠাৎ কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে পরীক্ষা-নিরীক্ষা করে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

জেলার আরও জানান, বন্দি জাহাঙ্গীর আলম স্ট্রোক করে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102