ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ মঞ্জুর আলী (৫২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে অসুস্থ অবস্থায় কারাগার থেকে ওই বন্দীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মঞ্জুর রাজশাহীর তানোর থানার বারুতন রাতুল এলাকার বাসিন্দা মৃত আজুদ্দীন সরকারের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ঢাকার শাহবাগ থানায় মঞ্জুর আলীর নামে মাদক মামলা রয়েছে। এ মামলায় ২০১৮ সালের ১৭ ডিসেম্বর থেকে মঞ্জুর আলী এই কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার ভোরে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মঞ্জুর আলীকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার হাজতি নং- ৬৯৩০/১৮। এর আগে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার আবু সায়েম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102